লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের ১ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। তবে এই তারিখটি চাঁদ দেখার ওপর নির্ভর করায় চূড়ান্ত ঘোষণায় পরিবর্তন হতে পারে।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজানও চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই প্রথম তারাবির নামাজ শুরু হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখতে পারেন।

রমজান সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের শেষও নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে রমজানের সম্ভাব্য তারিখ আগেই নির্ধারণ করা গেলেও এর আনুষ্ঠানিক সূচনা ইসলামী রীতি অনুযায়ী চাঁদ দেখার সিদ্ধান্তের ওপরই নির্ভরশীল। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও চূড়ান্ত ঘোষণা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ দেবে।

জনপ্রিয় সংবাদ

বরগুনার তালতলীতে বিরল বড় কৃষ্ণকালাচ উদ্ধার, অভয়ারণ্যে অবমুক্ত

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশিত হয়েছে: ০১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬