লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জরুরি: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, রোহিঙ্গা সংকট এমন কোনো বিষয় নয় যা বাংলাদেশ একাই সমাধান করবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই বাংলাদেশের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যাবাসন বলতে কেবল সীমান্ত পার হয়ে ফিরে যাওয়াকে বোঝায় না। এর অর্থ হলো এমন একটি পরিবেশে ফিরে যাওয়া, যেখানে রোহিঙ্গারা নিরাপত্তা, অধিকার, মর্যাদা এবং ভবিষ্যতের বিষয়ে আস্থা রাখতে পারে। মিয়ানমারে এমন পরিস্থিতি তৈরি করা জরুরি যা প্রত্যাবাসনকে প্রকৃত অর্থেই টেকসই করে তুলবে।

মানবিক দায়িত্বকে সীমাহীন হিসেবে দেখা উচিত নয় উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এই সংকটের স্রষ্টা নয়, তাই এর সমাধানের দায়িত্বও বাংলাদেশের একার হতে পারে না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সংহতি প্রকাশের গণ্ডি পেরিয়ে অংশীদারত্বমূলক দায়িত্ব গ্রহণ এবং টেকসই রাজনৈতিক সম্পৃক্ততার দিকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিত ও ধারাবাহিক রাখা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও অর্থবহ সহায়তা দিতে হবে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলায় গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তা সাময়িক পরিণতি সামাল দিতে পারলেও সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক উদ্যোগই মূল চাবিকাঠি। সেমিনারে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর নকশা ও সমীক্ষা শেষ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জরুরি: প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬