লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহের মাথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এই তফসিল চূড়ান্ত করে এবং ইসি সচিব আখতার আহমেদ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সংসদ সদস্য থাকার যোগ্য নন এবং দায়িত্ব গ্রহণের দিনই তাঁর আসনটি শূন্য হয়ে যায়। এছাড়াও সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক সময়সীমার মধ্যেই ইসি এই তফসিল ঘোষণা করল।

ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থী নিয়ে তৎপরতা শুরু করেছে। গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী এ আসনে দেলাওয়ার হোসেনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে, উপনির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় অভিযান চালিয়ে ৬৩ কেজি পলিথিন জব্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন

প্রকাশিত হয়েছে: ০৭:০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬