লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তিনি নিজে ঋণখেলাপি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

জারিকৃত সরকারি চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনে রিহ্যাব সভাপতি মো. আলী আফজালকে একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

একই সঙ্গে চিঠির অনুলিপি অবগতির জন্য পাঠানো হয়েছে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক, এফবিসিসিআইয়ের প্রশাসক, বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব এবং বাণিজ্যসচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছে।

জনপ্রিয় সংবাদ

ব্যাংকে কোটি টাকার আমানতকারীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ছাড়াল

ঋণখেলাপি হওয়ায় রিহ্যাব সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬