লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তি: আবেদন করেছেন ১০ লাখ শিক্ষার্থী, ফল ১৭ সেপ্টেম্বর

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ভর্তির কারিগরি বিষয়গুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তদারকি করছে। বুয়েটের কাছ থেকে এখনও সুনির্দিষ্ট চূড়ান্ত সংখ্যা জানা যায়নি এবং বোর্ডের সিস্টেম অ্যানালিস্টদের হাতেও এই তথ্য পৌঁছায়নি। তবে মৌখিকভাবে জানা গেছে যে আবেদনকারীর সংখ্যা প্রায় ১০ লাখের কাছাকাছি। খুব শিগগিরই কোন শিক্ষার্থী কোন কলেজে মনোনয়ন পেলেন, তার তালিকা প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন না করলে তার নির্বাচন এবং আবেদন উভয়ই বাতিল বলে গণ্য হবে।

পরবর্তীতে শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। অনলাইন আবেদন গ্রহণ, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২-১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইন আবেদন নেওয়া হয়। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। অনলাইন আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও নিশ্চায়ন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে আগামী ২০-২২ সেপ্টেম্বর।

জনপ্রিয় সংবাদ

শুরুতে দুই গোল খেয়েও ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সার নাটকীয় জয়

একাদশ শ্রেণিতে ভর্তি: আবেদন করেছেন ১০ লাখ শিক্ষার্থী, ফল ১৭ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: ০৫:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬