লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত জামিন আবেদন করে দাবি করেন, আসামিরা নির্দোষ। তিনি আদালতে পুলিশের একটি অনুমতিপত্র উপস্থাপন করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা সেখানে বৈঠক করছিলেন এবং তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের তীব্র বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, আসামিরা অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই বৈঠক করছিলেন এবং তারা ‘ফ্যাসিস্টের সহযোগী’ হিসেবে কাজ করছিলেন। জামিন দেওয়া হলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলেও তিনি আদালতকে সতর্ক করেন।

উল্লেখ্য, গত শনিবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ মোট ২৭৮ জনকে আটক করেছিল। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় জেলহাজতে আটক রাখার আবেদন করেন। পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, আটককৃতরা কার্যালয়ের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন এবং জিজ্ঞাসাবাদে তারা সেখানে আসার কোনো সদুত্তর দিতে পারেননি। তাদের কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক ধারণা থেকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. দিনারুল আলম, ইমান আহম্মেদ, মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ, জয় সরকার, মো. মিরাজ আহমেদ, মো. মিরাজ মল্লিক, মো. রবিউল ইসলাম, মিলন কুমার, মো. কাউসার হোসেন, শ্রী অন্তর শিল, জালাল উদ্দিন মণ্ডল, আবদুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, মো. সুজন আলী, মো. তরিকুল ইসলাম, মো. সাইফুল্লার সাদেক, নয়ন আলী, সাজিদুল ইসলাম, তাজুল ইসলাম, নিস্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, মো. আলমগীর হোসেন, মো. আল আমিন হাওলাদার, মো. তুষার আলী, মো. রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

আসামিরা হলেন মো. দিনারুল আলম (৫০), ইমান আহম্মেদ (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মণ্ডল (৫৫), আবদুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩),

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত হয়েছে: ১১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬