লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তায়বাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের চালানো ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী এই গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য আঘাত বলে সরকার মনে করে।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিটি প্রচেষ্টার প্রতি বাংলাদেশ সরকার পূর্ণ সংহতি প্রকাশ করেছে। এছাড়া, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের নৈশভোজের ছবি নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানাল প্রেস উইং

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬