লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অঙ্কুশ

টালিউডের একসময়ের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান। পর্দায় তাদের রসায়ন যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই বাস্তব জীবনেও তাদের জড়িয়ে রটেছিল প্রেমের নানা গুঞ্জন। দীর্ঘদিন ধরে চলা সেই আলোচনা এখন কিছুটা স্তিমিত হলেও দর্শকের মনে তা এখনও রয়ে গেছে। বিশেষ করে, একসময়ের সফল এই জুটিকে কেন আর একসঙ্গে পর্দায় দেখা যায় না, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। অবশেষে নুসরাতের সঙ্গে সম্পর্কের সমীকরণ ও পুরোনো সেই গুঞ্জন নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

অঙ্কুশ ও নুসরাত জুটি বেঁধে ‘জামাই ৪২০’, ‘কেলোর কীর্তি’, ‘আমি যে কে তোমার’, ‘খিলাড়ি’ এবং ‘হরিপদ ব্যান্ডওয়ালা’র মতো বেশ কিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। শুটিংয়ের সূত্র ধরেই নাকি তারা একে অপরের কাছাকাছি এসেছিলেন—এমনটাই গুঞ্জন ছিল ফিল্মপাড়ায়। এমনকি অঙ্কুশের জীবনে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের আগমনের পর থেকেই নুসরাতের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং তারা একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন বলেও রটনা রয়েছে। তবে এতদিন এই বিষয়ে দুই তারকার কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাতের সঙ্গে প্রেমের যাবতীয় গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অঙ্কুশ। তিনি স্পষ্ট ভাষায় জানান, তাদের মধ্যে কখনোই কোনো প্রেমের সম্পর্ক ছিল না। অভিনেতা বলেন, কাজের সুবাদে তারা মোটে ছয় থেকে সাতটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। আর শুটিং সেটে সহ-শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে যেমন স্বাভাবিক সখ্য বা সুন্দর বন্ডিং গড়ে ওঠে, তাদের মধ্যেও ঠিক তেমনই সম্পর্ক ছিল। এর বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন অঙ্কুশ।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এখনো চলছে আওয়ামী আমলের সেই পুরনো রাজনৈতিক সহিংসতা

নুসরাতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন অঙ্কুশ

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬