লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সামরিক জোট

সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা ও লড়াই আরও জোরদার হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানায়, হুথিদের নিয়ন্ত্রণ থেকে দেশটির তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি পুনরুদ্ধার করতে তারা একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। রাজধানী সানাসহ হুথিদের দখলে থাকা অন্যান্য এলাকাগুলো মুক্ত করার জন্য ইয়েমেনি সরকারি বাহিনীর যে বৃহত্তর পরিকল্পনা রয়েছে, এই আসন্ন অভিযান তারই অংশ। এছাড়া, ইয়েমেনের মারিব অঞ্চলে হুথিদের পাঠানো একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক স্থিতিশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে দেশের স্থিতিশীলতা গভীরভাবে জড়িত। এ কারণে হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারি সহায়তা ও সমর্থন আরও বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

অপরদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসর হতে থাকা ইয়েমেনি সরকারি বাহিনীর একটি দলকে তারা সফলভাবে প্রতিহত করেছেন। এছাড়া হুথিরা সরকারি বাহিনীকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও তিনি জানান। এই হামলায় ইয়েমেনের সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংককে না জানিয়েই ৩০ ব্যাংকের এটিএম সেবা সাময়িক বন্ধ

সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সামরিক জোট

প্রকাশিত হয়েছে: ০৪:৫৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬