লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ আরোহীর সবাই

নাইজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানে থাকা ৩২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার নিয়মিত মিশনে থাকা বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশের একটি নৌঘাঁটির কাছে বিধ্বস্ত হয়।

ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ওই বিমানে সাতজন ক্রু সদস্য এবং ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় থেকে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, এটি সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত।

এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট টিনুবু। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর পর বিমানবাহিনী তাদের নাম ও পরিচয় প্রকাশ করবে।

জনপ্রিয় সংবাদ

মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, চাল পাবেন ৪২ হাজার জেলে

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ আরোহীর সবাই

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬