লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমাইয়ে ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ, ধস্তাধস্তির চিহ্ন উদ্ধার

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ফসলি জমির ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাজমিনের নিথর দেহ উদ্ধার করে। ঘটনাস্থলের চারপাশের ধানক্ষেতে অন্তত ৪ থেকে ৫টি স্থানে ধস্তাধস্তি ও দৌড়াদৌড়ির চিহ্ন পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ভয়াবহতা নির্দেশ করছে।

স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, সকালে ধানক্ষেতে একটি সিএনজি পড়ে থাকতে দেখে তিনি ও এলাকাবাসী ঘটনাস্থলে যান। সিএনজিটির ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ধানক্ষেতের অবিন্যস্ত অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করছেন, মেয়েটি নিজের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল। লাশটির মুখ কাদায় গোঁজা ছিল, পরনে কোনো বস্ত্র ছিল না এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানিয়েছেন, ঘটনাস্থল থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে এবং চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মেয়েটির গলায় গামছা পেঁচানো থাকলেও শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তাজমিন যে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল, তার মোবাইল ট্র্যাকিং করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাজমিনের পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে যশোরের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কুমিল্লা রেসকোর্স এলাকায় তাদের ভাড়া করা বাসায় এখন তালা ঝুলছে।

জনপ্রিয় সংবাদ

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কনডেম সেলে দিন কাটছে মিন্নির

লালমাইয়ে ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ, ধস্তাধস্তির চিহ্ন উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬