লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেল আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড জোন) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন বিনিয়োগে এগিয়ে আসতে আন্তর্জাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

সহকারী প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আধুনিক বন্দর ব্যবস্থাপনা এবং লজিস্টিকস খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে সম্পাদিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও কথা বলেন তারা। এই চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডি স্থাপনসহ নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদলের পরিকল্পনা ও আগ্রহ সম্পর্কে জানতে চান। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা এসব খাতে সহযোগিতা ও নতুন বিনিয়োগে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।

বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ ও সুযোগ কাজে লাগাতে ডিপি ওয়ার্ল্ডসহ অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং সামগ্রিক লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার সম্ভাবনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।

জনপ্রিয় সংবাদ

ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কনডেম সেলে দিন কাটছে মিন্নির

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেল আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৫:০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬