লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসকে হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের বিচার চাইলেন নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেন।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসকে হেনস্তার এই অপচেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি মন্তব্য করেন যে, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি এবং অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনার লক্ষণও নেই।

জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এনসিপি নেতা। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবিলম্বে বিচারপ্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।

বিবৃতির শেষাংশে দেশের সংকটময় মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধার ও বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যদের অবদানের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে অন্তর্বর্তী সরকারের সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া তিনি দেশে ও বিদেশে সক্রিয় কথিত নেটওয়ার্ক প্রতিহত করারও আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা

ইউনূসকে হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের বিচার চাইলেন নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬