লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বড় ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। নিহত ও আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল। রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।

আল-আহরামের তথ্যমতে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গিজার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি

মিসরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:৪১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬