লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ, অপরাধীদের হাতে অস্ত্র আসছে কোথা থেকে

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা শহরে একের পর এক গুলির ঘটনায় জনমনে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। কখনো চায়ের দোকানের সামনে, কখনো মসজিদের পাশে, আবার কখনো নিজ বাড়িতেই মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। হেলমেট পরা হামলাকারীরা মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে, যা জননিরাপত্তার ক্ষেত্রে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক এসব হত্যাকাণ্ড অবৈধ আগ্নেয়াস্ত্রের অবাধ বিস্তার, অপরাধীদের দুঃসাহস এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র অপরাধীদের হাতে কোথা থেকে আসছে? প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে কীভাবে হত্যাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাচ্ছে? এছাড়া, অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান অভিযানগুলো কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কালাইয়ে যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

প্রকাশ্যে গুলির ঘটনায় বাড়ছে উদ্বেগ, অপরাধীদের হাতে অস্ত্র আসছে কোথা থেকে

প্রকাশিত হয়েছে: ১০:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬