লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। শিক্ষার্থীদের আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ অভিহিত করে তিনি বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া অর্জিত সাফল্য ধরে রেখে উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডা. তাফাজ্জুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ কুদরত এলাহী পুনম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুল বারী আওয়াল, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, আফরোজা খাতুন, মাধবপুর যুবদল সাধারণ সম্পাদক কবির খান চৌধুরী, মোহাম্মদ মুসা মিয়া এবং সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর। এছাড়া শিক্ষার্থী আদৃতা দেব চৌধুরী ও মিন্টন সূত্রধর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

আগামীকাল পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ

মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ০২:০০:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬