লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে পরিচালকের অপসারণ দাবিতে শারীরিক শিক্ষা দপ্তরে তালা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। গত রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে, ব্রুসার ফেসবুক পেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। ওই সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে একত্রিত হয়ে শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ, শারীরিক শিক্ষা বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে শিক্ষককে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। গত সপ্তাহেও এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছিলেন তারা।

তালা দেওয়ার বিষয়ে ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু জানান, তারা প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন, কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাননি। তিনি বলেন, 'আমরা আগে থেকেই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম। সেই সময় পেরিয়ে যাওয়ায় শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পর থেকেই শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন। তাছাড়া, সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় অভিযুক্তদের একজন হিসেবেও এই কর্মকর্তার নাম রয়েছে।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

বেরোবিতে পরিচালকের অপসারণ দাবিতে শারীরিক শিক্ষা দপ্তরে তালা

প্রকাশিত হয়েছে: ১১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬