লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার আশঙ্কাজনকভাবে কমে ৬ দশমিক ৫৩ শতাংশে নেমে এসেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপির বিপরীতে মাত্র ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ১৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এটি এ যাবৎকালের মধ্যে একই সময়ে সর্বনিম্ন বাস্তবায়নের হার।

উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যয়ের এই ধীরগতি সরকারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আগের দুই অর্থবছর ২০২৫-২৬ ও ২০২৪-২৫ সালের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৩৩ শতাংশ এবং ৭ দশমিক ৯০ শতাংশ। ঐতিহাসিকভাবে অর্থবছরের প্রথম চার মাসে এই হার সাধারণত ১০ শতাংশের ওপরে থাকে। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ এবং তার আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ১২ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে চার বছরের ব্যবধানে এডিপি বাস্তবায়নের গতি প্রায় অর্ধেকে নেমে এসেছে।

চলতি অর্থবছরে সরকার মোট ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে অর্থবছরের প্রথম তিন মাসে ব্যয় হয়েছিল ৩ দশমিক ৮৯ শতাংশ বা ১২ হাজার ১৭ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ অক্টোবর মাসে ব্যয় হয়েছে প্রায় ৮ হাজার ১৪২ কোটি টাকা। তবে সামগ্রিক বাস্তবায়নের হার এখনো আগের অর্থবছরগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। অর্থবছরের বাকি আট মাসে লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন ব্যয়ের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আইএমইডির তথ্যমতে, গত অর্থবছর ২০২৫-২৬ সালেও উন্নয়ন ব্যয়ে স্থবিরতা ছিল, যেখানে সংশোধিত এডিপির বিপরীতে বাস্তবায়নের হার ছিল ৬৭ দশমিক ৫২ শতাংশ, যা ১৯৭৪ সালের পর সর্বনিম্ন। প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণ হিসেবে দুর্বল সম্ভাব্যতা যাচাই, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ, জমি অধিগ্রহণে জটিলতা, দরপত্র ও ক্রয়প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং দক্ষ প্রকল্প পরিচালকের অভাবকে চিহ্নিত করা হয়েছে। গত ২৭ আগস্ট জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এডিপি বাস্তবায়নের ১৪টি প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো প্রকল্প শেষ না হলে সাধারণ মানুষ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নির্মাণ ব্যয় বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়। অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী, প্রকল্পের গুণগত মান ও অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনা, মাঠপর্যায়ে কার্যকর তদারকি এবং দীর্ঘমেয়াদে পিছিয়ে থাকা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা জরুরি।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে ব্যয় হয়েছিল ২০ হাজার ৬০৯ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২১ হাজার ৮৯৫ কোটি ৫৬ লাখ টাকা।

জনপ্রিয় সংবাদ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬