লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত আসিয়ান সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দেন। ওয়াশিংটন ডিসি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি এমন কিছু ঘটে তবে ইরানকে এমন মূল্য দিতে হবে যা এর আগে অন্য কোনো দেশকে দিতে হয়নি।

ট্রাম্প আরও বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। তিনি ইরানের আচরণের সমালোচনা করে বলেন, তারা পাগলাটে আচরণ করে, আর এ কারণেই তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যায় না।

এর আগে সোমবার সিএনএন-এর একটি প্রতিবেদনে নতুন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানানো হয়, ইরান যুক্তরাষ্ট্রের রাজধানীতে 'ডার্টি বোমা' বিস্ফোরণের পরিকল্পনা করতে পারে। ডার্টি বোমা হলো এমন এক ধরনের বিস্ফোরক, যেখানে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। এটি পারমাণবিক বিস্ফোরণ না ঘটালেও তেজস্ক্রিয়তা ছড়িয়ে ব্যাপক আতঙ্ক ও দূষণ সৃষ্টির সক্ষমতা রাখে। তবে সিএনএনের প্রতিবেদনে এই গোয়েন্দা তথ্যের বিস্তারিত কোনো বিবরণ দেয়া হয়নি। অন্যদিকে, ইরানের পক্ষ থেকেও এ ধরনের পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভাসানীর আদর্শই গণতন্ত্র রক্ষার প্রেরণা: সুলতান সালাউদ্দিন টুকু

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলা চালালে ইরানকে নজিরবিহীন পরিণতির হুমকি ট্রাম্পের

প্রকাশিত হয়েছে: ১২:৩২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬