লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। নয়াদিল্লি স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে চায়।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, 'বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সমর্থকদের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সীমান্তের ওপারের একটি দেশের কথা ইঙ্গিত করে বলেন, হাসিনার সমর্থকরা তাদের 'প্রভুদের খুশি রাখতে' এই ষড়যন্ত্র করছেন। তবে তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। এরই পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

প্রকাশিত হয়েছে: ০১:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬