লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে ৮০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে টানা তিন দিনরাত ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। গত মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচি শুক্রবার বিকেল ৬টায় ৮০ ঘণ্টা পূর্ণ করেছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অবস্থান চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রশাসনকে রাকসু নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছেন। তাদের স্লোগানের মধ্যে রয়েছে ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসন বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, তারা ৮০ ঘণ্টা ধরে অবস্থান করলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, ভর্তি পরীক্ষা ও অডিটের কথা বলে প্রশাসন সময়ক্ষেপণ করছে এবং আন্দোলনকারীদের ছাত্র হিসেবেই গণ্য করছে না।

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ জানান, প্রশাসনের দেওয়া যুক্তিগুলো অযৌক্তিক এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম জানান, রাকসুতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে, যার অডিট ও সমন্বয় শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে সামনে আগানো সম্ভব নয়। উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামও একই সুরে বলেন, রাকসুর সদস্যদের সোয়া কোটি টাকার হিসাব এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত করা এবং ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে তিনি রাকসু নির্বাচনের বিষয়ে প্রশাসনের অবস্থান ইতিবাচক বলে দাবি করেছেন।

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা স্লোগান এখন কার্টুনের মতো হয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাকসু নির্বাচনের দাবিতে রাবিতে ৮০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে: ০৫:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬