লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিসরীয় ত্রাণ কমিটির পরিচালক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মিসরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নিহত হয়েছেন। গাজা সিটির আল-সাবরা এলাকায় মঙ্গলবার একটি বেসামরিক গাড়িতে এই হামলা চালানো হয়। ওয়াহিদির পাশাপাশি এই ঘটনায় এক শিশুসহ আরও দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার সময় ওয়াহিদি গাজায় বড় পর্দায় মিসর ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবল ম্যাচ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। মিসরীয় ত্রাণ কমিটির মুখপাত্র জানান, ওয়াহিদি গাজা সিটি সদর দপ্তরে প্রবীণদের একটি সংস্থার কার্যালয়ের পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। হামলার ঠিক আগে তিনি এলাকার একটি বিরোধ মীমাংসা বৈঠকে অংশ নিয়েছিলেন। তাকে সমাজের অত্যন্ত সম্মানিত ও পরোপকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করে মুখপাত্র জানান, মানুষের সেবা ও বিরোধ মেটানোর কাজে তিনি সবসময় নিবেদিত ছিলেন।

এই হামলার ফলে মঙ্গলবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত সাতে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও ২০ জন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, নাসের হাসপাতালের চিকিৎসাকর্মী ও স্থানীয় সূত্রের তথ্যমতে গাজার খান ইউনিস এবং উত্তর গাজায় পৃথক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই ত্রাণ কমিটি প্রতিষ্ঠা করেছিলেন, যা গাজায় খাদ্য বিতরণ, ধ্বংসস্তূপ সরানো এবং বাস্তুচ্যুতদের ক্যাম্প পরিচালনার মতো ত্রাণ কার্যক্রম সমন্বয় করে থাকে। গাজাজুড়ে বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ দেখানোর আয়োজনের জন্যও কমিটিটি পরিচিত। কায়রোতে যখন আঞ্চলিক যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছিল, ঠিক সেই সময়েই এই হামলার ঘটনাটি ঘটে। হারেৎজ জানিয়েছে, এই হামলার ঘটনায় কায়রো কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এর জবাব চেয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গত আট মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিয়ের বহরে অটোরিকশাচালকদের হামলা, পুলিশসহ আহত ১৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত মিসরীয় ত্রাণ কমিটির পরিচালক

প্রকাশিত হয়েছে: ০৫:০০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬