লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

শিক্ষার্থীদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে নীলক্ষেত মোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক প্লাটুন সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। একই সময়ে সায়েন্সল্যাব এলাকায় ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা শেষে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, তারা ঢাকার উত্তরা বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় সমবেত হয়ে সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ শুরু করার পরিকল্পনা করেছেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা

শিক্ষার্থীদের লংমার্চ: নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬