লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেয়া প্রতিশ্রুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করা হয়।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জোট নেতাদের আশ্বস্ত করেছেন যে, ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ ও হাসিনা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। গত ১৫-১৬ বছর যারা যুগপৎ আন্দোলনে রাজপথে ছিলেন, সেই ৪১টি দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা করেছেন। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট এবং ইসলামী দলের নেতারা এতে অংশ নেন।

মির্জা ফখরুল জানান, এই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, আবার অনেকে মামলার শিকার হয়েছেন। সেই আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে এবং জনগণের কাছাকাছি যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

বিএনপি মহাসচিব জানান, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, ৩১ দফা কর্মসূচি এবং সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করা হবে। এছাড়া নিয়মিত বিরতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল বলেন, বর্তমানে এটি নিয়ে আলোচনার সুযোগ নেই, তবে প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৪:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬