লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে বিমান ও পর্যটন মন্ত্রণালয়

প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডধারীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড়, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট এবং অগ্রাধিকারভিত্তিতে চেক-ইন ও বোর্ডিংয়ের মতো একাধিক সুবিধা পাবেন। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, প্রবাসীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে এরই মধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে এবং প্রবাসীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সভায় বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডটি কার্যকর করতে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র সভায় তুলে ধরেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, কার্ডধারীদের জন্য পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে ছাড়ের পাশাপাশি বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং দুই মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রবাসী কার্ডধারীদের বিশেষ সুবিধা দেবে বিমান ও পর্যটন মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ১২:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬