লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে মতিউর রহমান চৌধুরীকে ঘিরে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা

যুক্তরাষ্ট্র সফররত দৈনিক মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরীকে ঘিরে নিউ ইয়র্কে প্রবাসী সাংবাদিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, গণমাধ্যম কর্মী এবং বিশিষ্টজনরা অংশ নেন। স্মৃতিচারণ, আড্ডা আর গণমাধ্যমভিত্তিক আলোচনায় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। মতিউর রহমান চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক সহকর্মী আলোচনায় অংশ নিয়ে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক ও সাংবাদিকতা দর্শনের ওপর আলোকপাত করেন। তারা তাকে কেবল একজন সম্পাদক নয়, বরং অভিভাবক ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মতিউর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতার জায়গা। তিনি বলেন, সহকর্মীদের সঙ্গে কাটানো সময়গুলো তার জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং সবার ভালোবাসা তাকে নতুন করে কাজ করার সাহস জোগায়। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের মতো সাংবাদিকদের মধ্যেও বিভক্তি দেখা যায়, যা বর্তমান সংকটের অন্যতম কারণ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার চেয়ে রাজনৈতিক পরিচয় দিতে বেশি পছন্দ করেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, ৫৫ বছরের বাংলাদেশে অনেক দেশ স্বাধীন হলেও তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা একে অপরকে পেছন থেকে টানছি। তিনি আরও বলেন, আগামীতে বাংলাদেশের সামনে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে এবং নতুন সরকারও বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি মন্তব্য করেন, আমাদের রাজনীতি আমরা ঠিক করছি না, বরং নিয়ন্ত্রিত হচ্ছি; এই নিয়ন্ত্রণ থেকে বের হতে না পারলে বাংলাদেশ সঠিক পথে এগোবে না।

মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী প্রবাসে এই অনুষ্ঠানের আয়োজন করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রবাসে থেকেও সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখায় উপস্থিত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শুরুতে দৈনিক মানবজমিনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিদ্দিকুর রহমান সুমন ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান এবং পরে তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও আজকালের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম এবং মানবজমিনের সাবেক মহাব্যবস্থাপক আশরাফুল নওশাদের যৌথ উপস্থাপনায় এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম. এম. শাহীন, শাহ নেওয়াজ, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপক হুসনা আরা, মঈনুদ্দীন নাসের, আনোয়ার হোসাইন মঞ্জু, আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান, ইব্রাহিম চৌধুরী খোকন, আকবর হায়দার কিরণ, শহীদুল ইসলাম, ফরিদ আলম, নিহার সিদ্দিকী, শফিকুল ইসলাম লুতু, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, মুজাহিদ আনসারী, রানো নেওয়াজ, আফরোজা ইসলাম, নাশরাত আর্শিয়ানা চৌধুরী, মনিজা রহমান, তোফাজ্জল লিটন, আপেল মাহমুদ, সাখাওয়াত হোসেন সেলিম, মেরি জোবাইদা, নাসিমা আক্তার শাহানা, অনিক রাজ, হাসান মাহমুদ, সায়েম আহমেদ, আবু বকর সিদ্দিক ও টিপু আলম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

নিউ ইয়র্কে মতিউর রহমান চৌধুরীকে ঘিরে প্রবাসী সাংবাদিকদের মিলনমেলা

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬