লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত

ইসলামে ইবাদতকে সামাজিকভাবে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। নামাজ ইসলামের প্রধান খুঁটি, আর জামাতের সঙ্গে তা আদায় করলে এর আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক প্রভাব বহুগুণ বেড়ে যায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বারবার নামাজের হেফাজত এবং জামাতের সঙ্গে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। সুরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের এবং আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।’ অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ‘তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা, আয়াত: ৪৩)। এই আয়াতের শেষাংশে ‘রুকুকারীদের সঙ্গে রুকু করো’ নির্দেশটি জামাতের সঙ্গে নামাজ আদায়ের আবশ্যিকতা বা গুরুত্বের একটি সুস্পষ্ট দলিল হিসেবে বিবেচিত হয়।

জামাতের গুরুত্ব কতটা গভীর, তা যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও আল্লাহর দেওয়া নির্দেশের মাধ্যমে প্রমাণিত হয়। কোরআনে বর্ণিত হয়েছে, ‘যখন আপনি তাদের মধ্যে থাকেন এবং তাদের নিয়ে নামাজ কায়েম করেন, তখন যেন তাদের একটি দল আপনার সঙ্গে অস্ত্রসহ দাঁড়ায়। তারা যখন সিজদা সম্পন্ন করবে, তখন যেন তারা সরে গিয়ে আপনাদের পেছনে চলে যায় এবং অন্য দল যারা এখনো নামাজ পড়েনি, তারা যেন আপনার সঙ্গে নামাজ পড়ে।’ (সুরা নিসা, আয়াত: ১০২)।

জামাতে অংশগ্রহণের বিষয়ে রাসুল (সা.) অত্যন্ত কঠোর সতর্কবার্তা প্রদান করেছেন। তিনি বলেছেন, ‘যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছা হয় যে, আমি কাঠ জমা করার নির্দেশ দিই, তারপর নামাজের আজান দেওয়ার নির্দেশ দিই, এরপর কোনো ব্যক্তিকে বলি সে যেন মানুষকে নামাজ পড়ায় এবং আমি নিজে গিয়ে সেই সব লোকদের (যারা জামাতে আসে না) ঘরবাড়ি পুড়িয়ে দিই।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪২০)। এমনকি অন্ধ সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা.)-কেও রাসুল (সা.) মসজিদে এসে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি আজানের ধ্বনি শুনতে পেতেন।

জামাতে নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফের বিভিন্ন উপায় ও ফজিলত বর্ণিত হয়েছে। ১. উত্তম অজু: রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, তার শরীরের গুনাহগুলো এমনকি নখের নিচ থেকেও ঝরে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫৭৮)। ২. যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে হেঁটে যায়, তার একটি কদম গুনাহ মোচন করে এবং অন্য কদমটি নেকি বৃদ্ধি করে (সহিহ মুসলিম, হাদিস: ২৩২)। ৩. মসজিদে বসে নামাজের অপেক্ষায় থাকা অবস্থায় মানুষ নামাজের সওয়াব পায় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। ৪. পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক নহরের পানির মতো, যার মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে ফেলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)। ৫. এছাড়া প্রথম কাতারের মুসল্লিদের জন্য রাসুল (সা.) তিনবার এবং দ্বিতীয় কাতারের জন্য একবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৮২২)।

অকারণে জামাত ত্যাগ করা মোনাফেকের লক্ষণ। তাই আমাদের উচিত ভয় ও ভক্তির সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা এবং নিজের পরিবারের সদস্যদেরও নামাজের প্রশিক্ষণ দেওয়া।

রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ তোমরা মসজিদে নামাজের অপেক্ষায় থাকো, ততক্ষণ তোমরা নামাজের সওয়াবই পেতে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৫১)

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা

জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত

প্রকাশিত হয়েছে: ১২:২১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬