লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের আমিরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরের কাছে একটি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপসাগরীয় এই দেশটির সাথে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এই চিঠি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে যোগ দেওয়া কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি তার কাছে হস্তান্তর করেন।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে ম্যানিলায় আয়োজিত বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

কাতারের আমিরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত হয়েছে: ০৩:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬