লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় তিন সপ্তাহ স্থগিত থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর পরীক্ষার্থীরা আবারও পরীক্ষার হলে ফিরছেন। একই দিনে দেশের অন্য নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বোর্ডের নির্ধারিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) এবং তাজভিদ দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বন্যা পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা বন্ধ ছিল। পরবর্তীতে ১৬ জুলাই এক নির্দেশনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। তবে ওই সময় চট্টগ্রাম বোর্ড বাদে দেশের অন্যান্য বোর্ডে পরীক্ষা চলমান ছিল।

পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা বর্তমানে কার্যকর থাকা নিয়মিত রুটিন অনুসারেই বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে স্থগিতাদেশের আগে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরবর্তী সময়ে নতুন সময়সূচি প্রকাশের মাধ্যমে পুনরায় নেওয়া হবে।

চলতি বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। সারা দেশে এই পরীক্ষার জন্য ২ হাজার ৬৯৭টি কেন্দ্র এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

খালাস পেয়ে ৭ বছরের কন্যাসন্তানসহ মুক্তি পেলেন কামরুন নাহার মনি

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬