লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন, যা অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। এদের মধ্যে সাগর মুন্সি বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, করোনা মহামারির সময় সোহান মিয়া পরিবারের আর্থিক সহায়তার জন্য ব্যাটারিচালিত হ্যালো বাইক চালাতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরবর্তীতে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যার পর তার হ্যালো বাইক ও মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়েছিল।

ঘটনার দিনই সোহানের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত হয়েছে: ১২:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬