লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। শুক্রবার ক্যাম্প পরিদর্শনের সময় বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের দীর্ঘদিনের প্রত্যাবাসনের আকুতি তুলে ধরেন। শান্তিপূর্ণ এই কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পের বিভিন্ন সড়কে রোহিঙ্গারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে ইংরেজিতে লেখা ছিল, ‘ইউ হ্যাভ ইয়োর হোম! উই মিস আওয়ার হোম’।

রোহিঙ্গারা তাদের এই আয়োজনের মাধ্যমে মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি নাগরিক অধিকারের দাবি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন দূতের সফরকে ঘিরে রোহিঙ্গারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। প্ল্যাকার্ডের পাশাপাশি অনেকে সরাসরি নিজ দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন।

সফরকালে সার্জিও গোর ক্যাম্পের সামগ্রিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত মানুষের জীবনযাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ক্যাম্পের শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মানবিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং প্রত্যাবাসন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ও করেছেন।

জনপ্রিয় সংবাদ

পাবনার আটঘরিয়ায় আগাম শিম চাষে কৃষকের মুখে হাসির ঝিলিক

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর

প্রকাশিত হয়েছে: ০২:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬