লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী সোহেল গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলে পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়া গেলে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এ সময় তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার (৩ আগস্ট) দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার বাসা থেকে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার শুরুতে ধারণা করা হয়েছিল, জানালার গ্রিল কেটে কোনো দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে হত্যা করেছে।

তদন্তকারী পুলিশ জানায়, ঘটনার দিন নিহতের মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে মাকে খাটে অচেতন অবস্থায় দেখতে পায়। এরপর বাবাকে খবর দেওয়া হলেও তিনি দ্রুত ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক চিকিৎসার কোনো ব্যবস্থা করেননি। জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার স্ত্রীর প্রতি অসন্তোষের কথা স্বীকার করেছেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং রিমান্ড শুনানির পর পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দন্তচিকিৎসক পিনু হত্যা: জুতার ছাপের সূত্রে স্বামী সোহেল গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬