লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা হারিকেন এবং হাঁড়ি-পাতিল হাতে নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগরিক জীবনের সমস্যা সমাধানের পরিবর্তে দিন দিন তা আরও প্রকট হচ্ছে। সারা দেশে বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে তারা জানান, জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল আগের চেয়ে দ্বিগুণের বেশি এসেছে। কোনো ব্যবহার না থাকলেও লাগামহীন এই বিলের হিসাব সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। বক্তারা একে ‘জনগণের টাকায় ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেন।

সমাবেশে অভিযোগ করা হয়, একদিকে পাম্পগুলোতে গ্যাস পাওয়া যাচ্ছে না, অন্যদিকে সরকার মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। সমস্যা সমাধানের পথে না হেঁটে জনদুর্ভোগ বাড়ানো হচ্ছে বলে তারা মন্তব্য করেন। বক্তারা জানান, বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার বেশি সময় লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেছিলেন নির্বাচিত সরকার আসলে জনগণের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, জনগণ তাদের অধিকার ফিরে পাবে এবং দ্রব্যমূল্য সহনশীল থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই প্রতিশ্রুতির বিপরীত বলে তারা দাবি করেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এমনকি গভীর রাতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে গ্রাহকরা অভিযোগ করছেন। অনেকে দাবি করছেন, বিদ্যুৎ ব্যবহারে বিশেষ পরিবর্তন না থাকলেও বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। কয়েকজন গ্রাহক স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন।

জনপ্রিয় সংবাদ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাবিতে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০১:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬