লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিনভর প্রচারিত এই আয়োজনে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত বিশেষ ফিলার অন্তর্ভুক্ত রয়েছে।

দিনব্যাপী এই বিশেষ সম্প্রচারের সময়সূচি অনুযায়ী, বিকাল ৪টা ৫ মিনিটে কবিতা পাঠের অনুষ্ঠান এবং ৪টা ৩০ মিনিটে আয়নাঘরের দুঃসহ স্মৃতির ওপর ভিত্তি করে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান প্রচার করা হবে। সন্ধ্যা ৭টায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক কবিতা আবৃত্তির বিশেষ আয়োজন থাকছে। এছাড়া রাত ৮টা ৫০ মিনিটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে আলোচনা এবং রাত ১০টায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। রাত ১১টায় থাকছে আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি সরাসরি সম্প্রচার করবে। এর মধ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। মহামান্য রাষ্ট্রপতি এই দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করা হবে, যার শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

প্রকাশিত হয়েছে: ০২:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬