লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানায় নগ্ন ছবি পোস্ট করে ট্রলের শিকার অঙ্কিতা চক্রবর্তী

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর এমন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা।

গত বৃহস্পতিবার অঙ্কিতা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি বিছানায় বসে আছেন এবং শরীরে কোনো পোশাক নেই। আলগা করে ছেড়ে দেওয়া চুলে জানালার ফাঁক দিয়ে আসা আলোর রেখা তার মুখে পড়েছে। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলো আর ছায়া’।

ছবিটি পোস্ট করার পর থেকেই অঙ্কিতার কমেন্ট বক্সে ভক্ত ও নেটিজেনদের নেতিবাচক মন্তব্য ও ট্রলের ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই ছবিটিকে ‘অশ্লীল’ বলে আখ্যা দিয়েছেন। অর্পিতা নামের এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘ওমা! আমি ভাবলাম, শ্মশান থেকে মরা উঠে বসে পড়েছে।’ চৈতালি ঘোষ নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘আগে মানুষ জামাকাপড় পরে সভ্য হয়েছিল। এখন মানুষ জামাকাপড় খুলে সভ্যতা প্রদর্শন করছে…। হায়রে সভ্যতা।’

অভিনেত্রীর মাথা খারাপ হয়ে গেছে দাবি করে নূপুর ঘোষ লিখেছেন, ‘মনে হয় মাথায় একটু ডিস্টার্ব হয়েছে।’ অঙ্কিতার অভিনয়ের প্রশংসা করেও তার এই রূপে ক্ষুব্ধ সুস্মিতা দত্ত লিখেছেন, ‘এই মেয়েটা এত ভালো অভিনেত্রী, সিরিয়ালে অপূর্ব অভিনয় দেখে ওর ফ্যান ছিলাম। এখন এরকম অধঃপতন হয়েছে। যে এত ভালো অভিনয় করে, তার এসব ছবি তুলে ভিউ জোগাড় করতে হচ্ছে!’ এছাড়া তন্ময় নামে একজন মন্তব্য করেছেন, ‘আহা, এই বয়েসে এসে আবার এসব কেন? হায়রে industry।’ অপর একজন লিখেছেন, ‘এরপর বেশি বিতর্ক হলে এটাকেই এআই বলে চালিয়ে দেবে।’ কমেন্ট বক্সে এমন অসংখ্য নোংরা ও প্রকাশের অযোগ্য মন্তব্য জমা পড়েছে।

কেবল এই নগ্ন ছবিই নয়, এর আগে গত মে মাসেও এক গুরুতর অভিযোগে আলোচনার কেন্দ্রে এসেছিলেন অঙ্কিতা চক্রবর্তী। ‘অভিশপ্ত নাইটি’ খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তিনি। এক সংবাদ সম্মেলনে অঙ্কিতা জানান, ২০২০ সালে দেবালয় পরিচালিত ‘পবিত্র পাপীজ’ সিরিজে কাজ করেছিলেন তিনি। এরপর ২০২১ সালে সিরিজটির সাকসেস পার্টিতে দেবালয় তাকে জোরপূর্বক চুম্বনের চেষ্টা করেন। ওই ঘটনার পর তিনি পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশও পাঠিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

গোপন চুক্তিতে বিয়ের পিঁড়িতে রোনালদো ও জর্জিনা

বিছানায় নগ্ন ছবি পোস্ট করে ট্রলের শিকার অঙ্কিতা চক্রবর্তী

প্রকাশিত হয়েছে: ১০:০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬