লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার ব্যর্থতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের তালিকা প্রকাশ করলো গণমাধ্যম

বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর থেকে আর্জেন্টিনা দল নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছে। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টোদো নোতিসিয়াস’ তাদের একটি বিশেষ অনুষ্ঠানে আলবিসেলেস্তেদের ব্যর্থতার জন্য একটি আন্তর্জাতিক ‘ষড়যন্ত্রকে’ দায়ী করেছে। স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে হারের পর এই অভিযোগ সামনে আনে চ্যানেলটি।

এই প্রতিবেদনে বিশ্বজুড়ে ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় সবার উপরে নাম রয়েছে মিশরীয় কোচ হোসাম হাসানের। বিশ্বকাপের শেষ ১৬তে মিশরের বিদায়ের পর তিনি ফিফা ও লিওনেল মেসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। ‘বিইন স্পোর্টস’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মিশর ভালো খেলেও অন্যায়ভাবে পেনাল্টি ও বৈধ গোল থেকে বঞ্চিত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এটি কি কেবল মার্কেটিংয়ের জন্য এবং তারা কি শুধু মেসিকে টিকিয়ে রাখতে চায়? তার এই মন্তব্যের কারণেই তাকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।

তালিকায় থাকা অন্যান্য আলোচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বৃটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, যিনি ফাইনালে আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণকে ‘লজ্জাজনক’ ও ‘হিংসাত্মক’ বলে কটাক্ষ করেছিলেন। এছাড়া তালিকায় নাম রয়েছে হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনের, যিনি আর্জেন্টিনাকে ‘সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে আখ্যায়িত করেছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর সমর্থক ও জনপ্রিয় ইউটিউবার ‘আইশোস্পিড’-এর নামও এই তালিকায় যুক্ত করা হয়েছে, যিনি স্পেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন।

রাজনীতি ও সংস্কৃতির জগতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকেও এই ‘ষড়যন্ত্রকারী’ তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লউদিয়া শেইনবাউম, স্প্যানিশ গায়িকা রোজালিয়া এবং চিলিয়ান অভিনেতা পেড্রো প্যাসকেল।

আর্জেন্টাইন চ্যানেলের এই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দর্শকদের একাংশ এটিকে জাতীয় দলের প্রতিরক্ষা হিসেবে দেখলেও, অনেকে এটিকে চরম বাড়াবাড়ি বলে অভিহিত করছেন। সমালোচকদের মতে, সাধারণ সমালোচনা ও ভিন্নমতকে একটি সুসংগঠিত ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা স্রেফ হাস্যকর।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে খাসপাড়ার ৫০ ভূমিহীন পরিবারের উচ্ছেদ আপাতত স্থগিত

আর্জেন্টিনার ব্যর্থতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের তালিকা প্রকাশ করলো গণমাধ্যম

প্রকাশিত হয়েছে: ১০:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬