লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর

রাজধানীর উত্তরখানের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ মোট ২২ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই জামিনের আদেশ প্রদান করেন।

জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম ও তানভীর।

ঘটনার বিবরণে জানা যায়, উত্তরখানের রাজাবাড়ী এলাকায় অবস্থিত নেপচুন এক্সেসরিজ লিমিটেড নামক গার্মেন্টস ফ্যাক্টরির পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেন। স্থানীয় ভ্যান সার্ভিসের মাধ্যমে সংগৃহীত ময়লা এসটিএস-এর সামনে পাকা রাস্তায় জমা রাখা হতো। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজল নামে এক ব্যক্তি ডিএনসিসির ঠিকাদারি প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশকে ফোন করে হুমকি দেন এবং ময়লার গাড়ি ও যন্ত্রপাতি ভেঙে ফেলার কথা বলেন।

পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাজলের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে তিনজন আহত হন। এরপর দুপুর ২টা ১০ মিনিটের দিকে ডিএনসিসি কর্মকর্তা আবু ইউনুছকেও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাদের ওপরও হামলা চালায় এবং দায়িত্ব পালনে বাধা দেয়, এতে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করেন উত্তরখান থানার এসআই সফিকুল ইসলাম। গ্রেপ্তারের পর সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর ছামিউল হক আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন এবং এসআই অনুপম দাস পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পরবর্তীতে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামের শুনানির ভিত্তিতে জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, ঘটনার পর ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

অবসরপ্রাপ্ত কর্নেল জাকিরসহ ২২ জনের জামিন মঞ্জুর

প্রকাশিত হয়েছে: ০৪:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬