লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশি সিনেমা

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এক নতুন মাইলফলক তৈরি হলো। রুবাইয়াত হোসেনের পরিচালিত 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের 'অরিজোন্তি' প্রতিযোগিতা বিভাগে ছবিটি নির্বাচিত হয়েছে, যা বাংলাদেশের সিনেমার জন্য একটি বড় অর্জন। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিতব্য উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হবে।

ছবিটি উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ 'হরাইজনস'-এ প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র '৭২০ ডিগ্রিজ' অরিজোন্তি বিভাগে নির্বাচিত হয়েছিল, যা ছিল ভেনিসে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ। এবারের সিনেমার বাংলাদেশি সহ-প্রযোজক খনা টকিজ, যারা জিকোর সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিও প্রযোজনা করেছিল।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমার গল্প গড়ে উঠেছে ঢাকার ঐতিহ্যবাহী 'মেফেয়ার' বিউটি পার্লারকে কেন্দ্র করে। জাইনীন নামের এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য সেখানে গিয়ে সৌন্দর্য, শরীর, বিশ্বাস এবং ভয়ের এক রহস্যময় ও অস্বস্তিকর জগতের মুখোমুখি হয়। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। এছাড়া রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন, দামীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীর মতো শিল্পীরা এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

এই সিনেমার সঙ্গে যুক্ত চারজন নারী শিল্পী বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী। পরিচালক রুবাইয়াত হোসেন নিজেও শ্রেষ্ঠ পরিচালক ও সংলাপ রচয়িতা হিসেবে এই পুরস্কার পেয়েছেন। উৎসবের প্রতিনিধিদলে পরিচালকসহ অভিনয়শিল্পী জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান উপস্থিত থাকবেন।

সিনেমাটি নির্মাণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, এটি বহু মানুষের দীর্ঘদিনের শ্রম ও ভালোবাসার ফসল। তিনি তার নির্মাণদল, অভিনয়শিল্পী, কলাকুশলী ও সহ-প্রযোজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি নিজের বাবা-মায়ের দোয়া ও আশীর্বাদের কথা স্মরণ করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন এই পরিশ্রম সফল হয় এবং ভবিষ্যতে আরও সুন্দর পথ উন্মুক্ত হয়।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশি সিনেমা

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬