লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বাউল গানের ক্লাবে ভাঙচুরের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় বাসস্থান এলাকায় অবস্থিত ‘বাউল গানের ক্লাব’ নামের একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন এর পরিচালক ও ব্যবসায়ী মো. মিজানুর রহমান। গত ২৬ জুলাই তিনি সিদ্ধিরগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে দাবি করা হয়েছে, গভীর রাতে একদল ব্যক্তি প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে সরেজমিনে ঘটনাস্থলে বড় ধরনের ভাঙচুরের কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি; সেখানে কেবল কয়েকটি প্লাস্টিকের চেয়ার উল্টে থাকতে এবং কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখা গেছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে বাউল গানের আড়ালে এই স্থাপনায় নিয়মিত মাদক সেবন, গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে অনুষ্ঠান এবং নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালানো হয়। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং নিম্নআয়ের অনেক মানুষ তাদের উপার্জনের অর্থ সেখানে নষ্ট করছেন।

ভবনটির বাইরে ‘মিজান কাচ্চি ঘর’ নামে সাইনবোর্ড থাকলেও ভেতরে বাউল গানের আসর চলায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকা, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও জালকুড়ি এলাকাসহ আশপাশে এ ধরনের আরও বেশ কিছু ক্লাব গড়ে উঠেছে। তারা এসব প্রতিষ্ঠানের কার্যক্রম যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এলাকার সামাজিক শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় থাকে। এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

সিদ্ধিরগঞ্জে বাউল গানের ক্লাবে ভাঙচুরের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ১২:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬