লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রামদাশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করছিল। এ ঘটনার খবর পাওয়ার পরপরই রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থানরত ওই ছয়জনকে শনাক্ত করেন এবং তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন।

নওগাঁ ১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, ওই ছয়জনকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশিত হয়েছে: ০৮:০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬