লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের পঞ্চবটী-ঘোড়াকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি রিংজাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাজী আবুল হাসেমের বাড়িতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ২২ বস্তা জাল জব্দ করা হয়। সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্ধারকৃত বস্তাগুলোতে মোট ৪৪০ পিস জাল ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

অভিযানের সময় জাল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টুটুল দাস (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ভৈরব বাজারের এস কে টাওয়ারে অবস্থিত মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রানার অধীনে কাজ করতেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা ২২ বস্তা অবৈধ জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিস ও ভূমি অফিসের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন। ভৈরব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি, রিংজাল ও কারেন্ট জালের বিরুদ্ধে এই ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হকও একই প্রত্যয় ব্যক্ত করে বলেন, অবৈধ জাল মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি, তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: আন্দালিব রহমান পার্থ

ভৈরবে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬