লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠান

মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা শাখার পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি ভোলা জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন। জাবের মাহমুদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মু. মাসুদুর রহমান, যিনি স্বাগত বক্তব্যও প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। এছাড়া উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের তাত্ত্বিক চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ কবি মু. নজরুল ইসলাম তামিজী। বিশেষ অতিথি হিসেবে ভোলা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়াও ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

সভায় বক্তারা মানবাধিকারকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এবং নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে মানবাধিকারকর্মীদের সোচ্চার হতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সচেতন ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা। একইসঙ্গে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

রাওয়ালপিন্ডিতে ছয় মাসের জন্য সেনা মোতায়েনের অনুমোদন দিল পাকিস্তান সরকার

ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ০১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬