লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধস, বিচ্ছিন্ন যোগাযোগ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেতুটি ধসে পড়ার ফলে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই ওই এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ছিল। এক পর্যায়ে সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায় এবং পানির প্রবল তোড়ে রাতের কোনো এক সময়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে। এই ঘটনার পর সেতুর দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সেতুটি রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত হলেও এটি মূলত বান্দরবান সড়ক বিভাগের আওতাধীন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে থাকায় তাদের টিম ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। পানি কমলে দ্রুত বেইলি সেতু সংযোগ দিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

এদিকে, চট্টগ্রামসহ সারাদেশে শনিবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, থেমে থেমে ঝিরিঝিরি কিংবা মুষলধারে বৃষ্টির পাশাপাশি ঝড়ো বাতাস আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকার ওই সেতুটি ধসে পড়ে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পাহাড়ি ঢলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে সেতু ধস, বিচ্ছিন্ন যোগাযোগ

প্রকাশিত হয়েছে: ১১:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬