লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই কর্মসূচি দেশব্যাপী একযোগে শুরু হয়। চাটমোহরের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হুমায়ুন কবির, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, কাজী রবিউল ইসলাম এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, কর্মসূচির আওতায় উপজেলার সম্ভাব্য সব প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হবে। এছাড়া নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ইয়াবা পাচার রোধে এআই ক্যামেরা ও নতুন চেকপোস্টের প্রস্তাব পুলিশের

চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬