লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে তিন বছরের শিশুর প্রাণহানি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেনের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার (১২ জুলাই) বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। খেলার একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল জানান, পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করেই শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন। এছাড়া শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখা এবং সাপের কামড়ের ঘটনায় কোনো কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রামুতে বনকর্মীদের ওপর হামলা: ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে বিষধর সাপের কামড়ে তিন বছরের শিশুর প্রাণহানি

প্রকাশিত হয়েছে: ০৯:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬