লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতায় মিছিলের অনুমতি চাইল ককরোচ জনতা পার্টি

ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের রেশ এবার ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কলকাতায় একটি মিছিলের আয়োজন করার পরিকল্পনা করছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আগামী শুক্রবার এই কর্মসূচি পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল পাঠানো হয়েছে। দেদীপ্য গঙ্গোপাধ্যায় নামের সিজেপির এক সদস্য ১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) এবং যুগ্ম কমিশনার (অপরাধ দমন) বরাবর এই ইমেইল করেন।

ইমেইলে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেল ৪টায় কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে মিছিলটি রাণি রাসমণি রোড পর্যন্ত যাবে। সিজেপির পক্ষ থেকে সেখানে প্রায় দেড় হাজার মানুষের সমাগম করার কথা জানানো হয়েছে। লালবাজার ইমেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও, এখন পর্যন্ত মিছিলের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

নীতিসুদ ৫০ বেসিস পয়েন্ট কমাল বাংলাদেশ ব্যাংক

কলকাতায় মিছিলের অনুমতি চাইল ককরোচ জনতা পার্টি

প্রকাশিত হয়েছে: ১০:১৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬