লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এই রিটে একই সঙ্গে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে। সংবিধানের এই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি তার মনোনীত রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন কিংবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদ সদস্য পদটি শূন্য হয়ে যাবে।

রিটকারী আইনজীবী সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আবেদন জানিয়েছেন। রুলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন অবৈধ বা বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এই রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট এই নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ ও প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত হয়েছে: ০৬:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬