লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বর্ষণে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইন এখনো প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বুধবার ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা চট্টগ্রাম থেকেই বাতিল করা হয়েছে এবং ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ফিরে গেছে। অন্যদিকে, ঢাকা থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেলপথ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে যাত্রা করবে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব যাত্রী তাদের ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার থেকে ভাড়ার অর্থ ফেরত নিতে পারবেন। এছাড়া, যে সকল যাত্রী ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তারা আজ বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

ভারী বর্ষণে কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬