লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় শুরু হচ্ছে চার দিনের আন্তর্জাতিক টেক্সটাইল মেলা

আগামী ২ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি, মেশিনারি, সুতা, কাপড় ও কেমিক্যালস নিয়ে এই আয়োজন চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সেমস-গ্লোবাল ইউএসএ’র উদ্যোগে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীটির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম জানান, গত ২৫ বছরে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল খাত প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বহুদূর এগিয়েছে। এই প্রদর্শনী দেশীয় শিল্প ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এবারের আয়োজনে একই ছাদের নিচে ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৬’ এবং ‘৫৩তম ডাই + কেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ অনুষ্ঠিত হবে।

৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি ২,২৪৫টিরও বেশি বুথ নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেবে, যেখানে অন্তত ১৬ হাজার বৈশ্বিক ও দেশীয় ব্যবসায়ী দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’, যেখানে টেক্সটাইল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, আইওটি ও ক্লাউড সিস্টেমের ব্যবহার তুলে ধরা হবে। এছাড়া শিল্প খাতের ভবিষ্যৎ ও টেকসই উৎপাদন নিয়ে চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া এই টেক্সটাইল সিরিজ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় শুরু হচ্ছে চার দিনের আন্তর্জাতিক টেক্সটাইল মেলা

প্রকাশিত হয়েছে: ০১:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬