লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

বগুড়ার ধুনটে ১১ বছরের মাদ্রাসাপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ছানোয়ার হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে আব্দুল আলীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩১ (05-09-2026, 09:31)

বগুড়ার ধুনটে মাদ্রাসাপড়ুয়া এক শিশুকে (১১) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবা ছানোয়ার হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে। প্রতিবেশী আব্দুল আলীম ও তার সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবা। আহত ছানোয়ার হোসেন ধুনট সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি এবং চালাপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুরে ছানোয়ার হোসেনের ১১ বছর বয়সী মেয়ে প্রতিবেশী আব্দুল আলীমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে সময় আব্দুল আলীম অসৎ উদ্দেশ্যে ওই মাদ্রাসা ছাত্রীর হাত ধরে নিজের বাড়ির ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে তার বাবাকে বিষয়টি জানায়। পরে ছানোয়ার হোসেন গ্রামের মাতব্বরদের কাছে এ ঘটনার বিচার চান। এতে আব্দুল আলীম তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এরই জের ধরে, গত ২৬ আগস্ট ব্যক্তিগত প্রয়োজনে ছানোয়ার হোসেন চালাপাড়া সোনা বাসস্ট্যান্ড এলাকায় গেলে আব্দুল আলীম ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে তিনি ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগে আব্দুল আলীমসহ চারজনকে আসামি করা হয়েছে।

অবশ্য নিজের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আলীম। তিনি বলেন, "তুচ্ছ ঘটনা নিয়ে ছানোয়ার হোসেনের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে তার মেয়ের হাত ধরে টানাহেচড়া করার অভিযোগটি মিথ্যা।"

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

ধুনটে মাদ্রাসাপড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

প্রকাশিত হয়েছে: ০৪:০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬